বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

সিরিয়া যাওয়ার পথে বিধ্বস্ত রুশ বিমানের `সবাই মৃত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rus_biman_russian_armyআওয়ার ইসলাম: নতুন বছর উপলক্ষ্যে সিরিয়ায় যাওয়ার পথে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত রুশ সামরিক বিমানের ৯২ আরোহীর কেউ বেঁচে নেই বলে আশংকা প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার সকালে টিইউ-১৫৪ বিমানটি রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলীয় আদলার নগরী থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বিমানটির আরোহীর ৮৩ জন রুশ সেনাবাহিনীর সদস্য। ক্রু ছিল আটজন। অপরজন হলেন কন্ডাক্টর ভ্যালেরি খালিলভ।

আরোহীদের মধ্যে সামরিক বাহিনীর বিখ্যাত সঙ্গীত দল আলেক্সান্দ্রভ'র ৬৪ সদস্য ছিল। নববর্ষ উদযাপনের জন্যে দলটি সিরীয় শহর লাটাকিয়ায় যাচ্ছিল।

রোববার বিকাল নাগাদ উদ্ধারকারী দল ১০টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টার‌ফ্যাক্স জানিয়েছে, বিধ্বস্ত বিমানের কারও বেঁচে থাকার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনোশেনকভ বলেন, 'জীবিত আছেন এমন কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।'

এদিকে বিমান দুর্ঘটনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরআর

দেশের মাটিতে নির্মিত হলো চোখজুড়ানো নান্দনিক মসজিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ