বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

নিউইয়র্কে বড়দিনের পার্টিতে গোলাগুলি; নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

newyork_parti_amerikaআওয়ার ইসলাম: নিউ ইয়র্কের বড়দিন উপলক্ষে একটি পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে।

নিউ ইয়র্কের ম্যানহাটনের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ওয়েস্টচেস্টার কাউন্টির ম্যানসন ক্লাবে এ ঘটনা ঘটে। এতে ক্লাবটির মালিক ও আরো একজন নিহত হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। ঘটনায় জড়িত সন্দেহে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ব্যক্তি হত্যাচেষ্টার একটি মামলায় জামিনে ছিলেন।

দেশটির পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন এডওয়ার্ড আদিনারো জানিয়েছেন, ম্যানসন ক্লাব বড়দিনের পার্টিটির আয়োজন করেছিল। এর নিহত মালিকের নাম ও’নিয়েল বান্দু। হতাহতদের ম্যানসন ক্লাবের লবিতে ও সামনের রাস্তায় পাওয়া যায়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ