শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

সার্বিয়ার প্রোশাভা’র প্রথম নারী হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sirbistan'in güneyinde, nüfusunun çogunlugunu Müslüman Arnavutlarin olusturdugu Presova'da yasayan 18 yasindaki Elma Zeynullahu (fotografta), hafizlik sinavini basariyla geçerek 20 yil aradan sonra sehrin ilk kadin hafizi oldu. ( Kayhan Gül - Anadolu Ajansi )

আওয়ার ইসলাম: সার্বিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রোশাভা শহরের ১৮ বছরের কিশোরী 'আল-মা যায়নুল্লাহ' কুরআনের হাফেজ হয়েছেন। তিনি এই শহরের প্রথম নারী যিনি সম্পূর্ণ কুরআনের হাফেজ হলেন। খবর ইকনা বার্তা সংস্থার

আলবেনীয় বংশোদ্ভূত মুসলিম নারী বর্তমানে সার্বিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রোশাভা শহরে বসবাস করছেন। তার বয়স ১৮। প্রোশাভা শহরে বর্তমানে দু'জন কুরআন হাফেজ রয়েছেন। যাদের মধ্যে একজন 'আল-মা যায়নুল্লাহ'

'আল-মা যায়নুল্লাহ' নিজের কুরআন হেফজ করার সম্পর্কে বলেন, প্রথম দিকে পবিত্র কুরআনের আয়াত হেফজ করা আমার জন্য অনেক কঠিন ছিল। কারণ তখন আমি আরবি বর্ণমালার সাথে পরিচিত ছিলাম না। কুরআন শিক্ষা অর্জনের জন্য এক শিক্ষক আমাকে সহযোগিতা করেন। তার সহযোগিতায় আমি কুরআন হেফজ করতে শুরু করি।

কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে প্রাত্যহিক জীবনে উত্তম প্রভাবের ব্যাপারে 'আল-মা যায়নুদ্দিন' বলেন, কুরআন হেফজ করার পর আমার একাডেমিকাল লেখাপড়ারও উন্নতি হয়। জীবনের উন্নতির ক্ষেত্রে কুরআন প্রভাব সম্পর্কে আমি পূর্বে অনবহিত ছিলাম। আমি কুরআন থেকে জীবনের শিক্ষা অর্জন করি। আমার দৃষ্টিতে কুরআন তিলাওয়াতের চেয়ে অন্য কোন অনুভূতি উত্তম নয়।

তিনি বলেন, কেউ কেউ মনে করে, নারীরা কঠিন ও ভারি কার করতে অক্ষম। আমার দৃষ্টিতে নারীদের প্রকৃতি এমন যে, তাদের দৃঢ় পরিকল্পন ও ইচ্ছার মাধ্যমে সমাজে ভিত্তিমূলক কাজ করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের উত্তম ভবিষ্যৎ গড়তে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ