বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

ক্ষেপে ওঠছে রাশিয়া ও আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

americaআওয়ার ইসলাম: আমেরিকা ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করায় রাশিয়াও প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণের দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে। ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি মেদভেদিয়েফ প্রেসিডেন্ট পুতিনকে রাশিয়া থেকে ৩৫ জন আমেরিকান কূটনীতিককে বহিষ্কার করার  পরামর্শ দিয়েছেন।

আমেরিকার অভিযোগ সেদেশের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া নাক গলিয়েছে আর এই সন্দেহে শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩৫জন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় তার মেয়াদ শেষের সময় "রুশ- বিদ্বেষী মৃত্যু ঘন্টা বাজাচ্ছেন।"

ধারণা করা হচ্ছে রাশিয়া আজ শুক্রবার আমেরিকার এই পদক্ষেপের জবাব দেবে।

আমেরিকান নির্বাচনের সময় ডেমোক্রাটিক পার্টির ইমেলে কোনোরকম হ্যাকিং-এ জড়িত থাকার অভিযোগ রাশিয়া নাকচ করে দিয়েছে।

আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপ ঘোষণা করেছে:

  • ওয়াশিংটন ডিসির রুশ দূতাবাসে এবং সানফ্রান্সকোয় কনসুলেটে কর্মরত ৩৫ জন কূটনীতিককে "অবাঞ্ছিত" ঘোষণা করে ৭২ ঘন্টার মধ্যে তাদের পরিবারসহ আমেরিকা ছেড়ে যাবার নির্দেশ দেওয়া হয়েছে।
  • মেরিল্যান্ড এবং নিউ ইয়র্কে গোয়েন্দা তথ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত এমন দুটি রুশ কম্পাউন্ডও বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • রুশ গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত নয়টি সংস্থা ও ব্যক্তির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে দুটি রুশ গোয়েন্দা সংস্থা।

মার্কিন নির্বাচনে ডেমোক্রাটিক পার্টি ও তাদের প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচারে নাক গলাতে রাশিয়া সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে মিঃ ওবামা আগেই বলেছিলেন রাশিয়ার বিরুদ্ধে তার প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।

কাজেই রাশিয়া আমেরিকান পদক্ষেপের জবাবে সমান সংখ্যক কূটনীতিককে শেষ পর্যন্ত বহিষ্কার করে নাকি  কিছুটা নরম পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।

ডিএস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ