শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা মানবিক দায়িত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet10সাইফ রাহমান: জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার-এর মুহাদ্দিস, লেখক-কলামিস্ট মাওলানা শাহ মমশাদ আহমদ বলেছেন, প্রিয়নবী সা. ছিলেন মানবতার মূর্তপ্রতিক। তিনি ছিলেন ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য নিবেদিত প্রাণ। প্রিয় নবীর অনুকরণে শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা সকলের ঈমানী ও মানবিক দায়িত্ব।

তিনি আজ সকাল দশটায় ওসমানীনগর থানাধীন তাজপুর গ্রামের মাওলানা শাহ আব্দুল কাইয়ূম রহঃ জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে সমাজসেবী হাফেজ শাহ ফুজায়েল আহমদের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ট্রাস্টের সদস্যসচিব, সমাজসেবী শাহ ইয়াহইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামীদ, নিজাম উদ্দীন সিদ্দিকী, ইউপি সদস্য কাজি জিলু মিয়া, ইউপি সদস্য এশাম উদ্দীন, সৈয়দ আরীফে রব্বানী, শাহ আদিব আহমদ, শাহ উসামা, শাহ নায়েফ, শাহ তালহা প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ