রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইমামকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sherpur4শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী থেকে মসজিদের এক ইমামকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় উপজেলার তিনআনী বাজার এলাকা থেকে হাফেজ মোঃ সাদ্দাম হোসেন (২৫) নামের ওই ইমামকে ডিবি পরিচয় দিয়ে তুলে নেয়।

তিনি নালিতাবাড়ী উপজেলার বাজুপাড়া গ্রামের মসজিদে ইমামতি করতেন। নালিতাবাড়ী উপজেলার  নন্নী পশ্চিম পাড়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে তিনি।

ঝিনাইগাতী থানার এসআই আব্দুল করিম সোমবার সন্ধ্যায় জানান, মসজিদের ইমাম হাফেজ মোঃ সাদ্দাম হোসেনকে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে ঝিনাইগাতীর তিন আনী বাজার এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ওই ইমামের বাবা সোমবার বিকেলে ঝিনাইগাতী থানায় একটি সাধরণ ডায়রি (জিডি) করেছেন।

নিখোঁজ ইমামের ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে ওই এসআই জানান।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ