রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khalada copyআওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় হাজিরা দেয়ার জন্য আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলা দুইটির ঢাকার বক্শীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনে বিশেষ এজলাসে বিচারকাজ চলছে। এই বিশেষ জজ আদালত-৩-এর বিচারক হলেন আবু আহমেদ জমাদার।

এর আগে গত বছর ২৯ ডিসেম্বর আদালত বলে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ জানুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের তারিখ ধার্য করা হয়েছে। এদিন আদালতে হাজির না হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে।

২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুনুর রশিদ মামলাটি করেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ