রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

লাঠি দিয়ে গণতন্ত্র রক্ষা করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abm-mohi-udddinআওয়ার ইসলাম:আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে  গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে তৈরি আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আর এই গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করলে আমরা আঘাত করতে বাধ্য হব।’ তিনি আরো বলেন, ‘গণতন্ত্র রক্ষা করতে বন্দুক নয়, অসংখ্য লাঠি নিয়ে তৈরি আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তোমরা গুলি করবে আর আমরা লাঠি দিয়ে আঘাত করেই তোমাদের অপকর্ম প্রতিহত করব।’

এ সময় জঙ্গিবাদের তোয়াক্কা না করে এবং দলে অনুপ্রবেশকারীদের থেকে নেতাকর্মীদের সাবধান থাকার আহ্বান জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য সাবিহা মুসা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম এ ছালাম প্রমুখ।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ