রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মুখোমুখি সংঘর্ষে পদ্মায় স্পিডবোট ডুবি; নিখোঁজ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

speed_boat_আওয়ার ইসলাম:  পদ্মা নদীর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ রুটে মুখোমুখি সংঘর্ষের পর দুটি স্পিডবোট ডুবে গেছে।

জানা যায়,  ঘন কুয়াশার কারণে মুখোমুখী  সংঘর্ষে  স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। এতে দু'জন যাত্রী নিখোঁজ রয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৮ জন।

শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের কাছাকাছি আসলে কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া অপর একটি যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় উভয় বোটই পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে  উঠতে সক্ষম হন। বাকি যাত্রীদের অন্য বোট গিয়ে উদ্ধার করে।

তবে এ ঘটনায় এখনও দু'জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস শিবচর ইউনিটের একটি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এদিকে লিপি বেগম (৩৫) নামের এক মহিলা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার ভাই সফিকুল ইসলাম। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

সফিকুল জানান, সকালে ভাই ও ভাগ্নেকে নিয়ে লিপি ঢাকার উদ্দেশে রওনা করে এ দুর্ঘটনার শিকার হন।
পরে ভাই রুবেল ও ভাগ্নে তৌফিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে শিবচর থানার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের মিয়া জানান, কাওড়াকান্দি ঘাট এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ