রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

মসজিদে নববীতে হামলার পরিকল্পনা; নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosjide_nababi_nobabi_makka_madinaআওয়ার ইসলাম: সৌদি আরবে মসজিদে নববীতে হামলার পরিকল্পনাকারী রাজধানী রিয়াদে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

এছাড়াও আরও একজন গুলিতে নিহত হয়েছেন। হামলার পরিকল্পনাকারীর নাম তায়েয়া সালেম ইয়াসলাম আল সায়ারি। নিহত অপর ব্যক্তি হলেন তালাল বিন সামরান আল-সায়েদি।

শনিবার রিয়াদের দক্ষিণাঞ্চলীয় জেলা ইয়াসমিনে এক অভিযানে তারা নিহত হন বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি বংশোদ্ভূত সায়ারি ও সায়েদির অবস্থানের খবর পেয়ে শনিবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রাখে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আত্মসমর্পণ করতে বললে তারা আত্মঘাতী জ্যাকেটে থাকা বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় তারা।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত আল সায়েরি আত্মঘাতী বিস্ফোরক বেল্ট এবং অন্যান্য ডিভাইসের নকশা তৈরি করতেন। তার তৈরি বিস্ফোরকের সাহায্যেই গত বছরের ৪ জুলাই মদীনার মসজিদে নববী (সা.) এবং জেদ্দার ডা. সোলাইমান ফকিহ হাসপাতালের গাড়ি পার্কিংয়ে হামলা চালানো হয়েছিল।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ