রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আলজাজিরার বর্ষসেরা ব্যক্তিত্ব এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ardoganআওয়ার ইসলাম: আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার জরিপে ২০১৬ সালের পারসন অব দ্য ইয়ার বা সেরা ব্যক্তিত্ব মনোনীত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

আলজাজিরা আরবি বিভাগ এই জরিপ চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যটির ফেসবুক পেজের মাধ্যমে পরিচালিত ওই জরিপে ভোট দেয় প্রায় ১ লাখ ৩০ হাজার লোক।

মোট ভোটের ৪০ শতাংশ লাভ করে বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন তুর্কি প্রেসিডেন্ট। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ শতাংশ ভোট পেয়েছে পাঁচ বছর বয়সী সিরীয় শিশু ওমরান দাকনিশ। সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় আহত ওমরানের ধুলোমলিন ছবি ছিল গত বছরের অন্যতম আলোচিত ঘটনা। এ ছাড়া ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের ড্রোন পরিকল্পনার নেপথ্য নায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাওরি ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বেশ কয়েক বছর ধরেই বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা। মুসলিম প্রধান দেশ তুরস্কের সমাজব্যবস্থায় ইসলামি মূল্যবোধ ধরে রেখে উন্নয়নের কারণেই তিনি তার দেশসহ বিশ্বে জনপ্রিয় নেতাদের একজন। ১৯৫৪ সালে জন্ম নেয়া এরদোগান দেশটির বর্তমান ক্ষমতাসীন একে পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর নির্বাচিত হন প্রেসিডেন্ট।

এর আগে দেশটির সবচেয়ে প্রাচীন নগরী ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার হাত ধরেই তুরস্ক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়েছে।<

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ