রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

'জিয়ানগর' নাম বদলে 'ইন্দুরকানি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zianagarআওয়ার ইসলাম: পিরোজপুরের 'জিয়ানগর' উপজেলার নাম পরিবর্তন করেছে সরকার। এর নতুন নাম করা হয়েছে 'ইন্দুরকানি'।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে উপজেলার নাম পরিবর্তনের এ তথ্য জানিয়েছেন।

এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা হয়। সভায় নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

মোহাম্মদ শফিউল আলম জানান, জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এখন থেকে এর নতুন নাম ইন্দুরকানি। জনগণের দাবির প্রেক্ষিতেই নাম পরিবর্তন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে জিয়ানগর উপজেলা সৃষ্টি করা হয়েছিল। তবে এর মূল থানার নাম এখনও ইন্দুরকানি।

উপজেলা ও থানার দুই নাম হয়ে গেছে। তবে জনগণ পুরনো (ইন্দুরকানি) নামে ফিরে যাওয়ার দাবি জানানোর কারণে এর নাম পরিবর্তন করা হল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ