বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ভারতে ‘তিন তালাক’ নিয়ে হৈ চৈ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

talakআওয়ার ইসলাম: চার বছর আগে শাবিস্তা শেখের স্বামী টেলিফোন করে বলে "তালাক, তালাক, তালাক", আর এতেই ঘর ভেঙে যায় শাবিস্তার।

"পুরুষেরা ভাবে তারা মাত্র তিনটি শব্দ উচ্চারণ করেই সমস্ত দায়-দায়িত্ব ঝেড়ে ফেলে দিতে পারে। কিন্তু তারা এটা ভাবে না, এই তিন শব্দ দিয়ে তারা একজনের জীবন ধ্বংস করে দিল", বলছিলেন শাবিস্তা শেখ। বিবিসি।

মুসলিম বিশ্বের অনেক জায়গাতেই এই 'তিন তালাক' পদ্ধতি নিষিদ্ধ।

কিন্তু ভারতে এখনো এটা বৈধ, কারণ দেশটিতে ধর্মীয় গোষ্ঠীগুলোকে তাদের নিজস্ব বিবাহ এবং বিচ্ছেদের নিয়ম ঠিক করার অনুমোদন দেয়া রয়েছে।

এখন এই তালাক ব্যবস্থার ইতি ঘটানোর জন্য কিছু মুসলমান মহিলা আইনি লড়াই চালাচ্ছেন।

তারা বলছেন, এটা কোরানে বা ভারতীয় সংবিধানে কোথাও বলা নেই।

আর এভাবে তালাক দেয়ার কারণে বহু নারী ও শিশু মারাত্মক আর্থিক সংকটে পতিত হচ্ছে।

কিন্তু এই প্রতিবাদকারীরা দেশটির বড় বড় মুসলিম সংগঠনের তরফ থেকে মারাত্মক বাধার মুখে পড়ছেন।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কামাল ফারুকি বলছেন, "তিন তালাক আমাদের ধর্মীয় বিশ্বাসের অংশ। ধর্মীয় আইন যেখানে হুমকির মুখে পড়বে সেখানে আমাদের কোন আপোষ নেই। এটা নিয়ে কোন দরকষাকষি চলবে না"।

ভারতের শীর্ষ আদালত থেকেই এখন সিদ্ধান্ত আসবে, মুসলমানদের তিন তালাক ব্যবস্থা থাকছে, নাকি অবৈধ ঘোষণা করা হচ্ছে।উল্লেখ্য, ইসলামের বিধানে এক সাথে তিন তালাক দেওয়া অন্যায় ও পাপ। কিন্তু তিন তালাক দিলে তালাক কার্যকর হয়ে যায়।  তাই ইসলামি মহল থেকে তালাক কার্যকর বিরোধী আইনের প্রতিবাদ করা হয়।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ