রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা; জাসদ কার্যালয়ে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kushtia3আওয়ার ইসলাম: কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবুকে হত্যার প্রতিবাদে জাসদ কার্যালয়ে আগুন দিয়েছে দলটির বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

বুধবার বিকালে ৪টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মিরপুর উপজেলা জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

এসময় একটি মোটরসাইকেল এবং একটি বাইসাইকেলও জ্বালিয়ে দেয়া হয়। এনিয়ে দু'দলের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে ৪টার দিকে সাবু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল থেকে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা মিরপুর উপজেলা জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।

মিরপুর থানার ওসি কাজী জালালউদ্দিন জানান, আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে জাসদ অফিসে হামলা চালিয়েছে। এসময় ওই অফিসের জানলায় ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার আমবাড়িয়া গোরস্থানের সামনে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী পল্লী চিকিৎসক সাবুকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে করে হত্যা করে দুর্বৃত্তরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ