রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নূরানী শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khutba_barishalআওয়ার ইসলাম: বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় কারি আব্দুল ওহাব মোল্লা (৫০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে উজিরপুরের ইচলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওহাব মোল্লা (৫০) পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরের বাসিন্দা। তিনি উজিরপুর এ আর রব কমপ্লেক্স নূরানী মাদরাসার শিক্ষক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, উজিরপুর থানা সদর থেকে মোটরসাইকেলে হস্তিসুন্ড যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে রাত ১০টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ মোল্লা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশালে মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মমিনুল ইসলাম জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত করাতে রাজি না হওয়ায় সূরতহাল শেষে মৃতদেহ রাত ১২টার দিকে নিয়ে গেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ