বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

মুসলিমদের অবহেলা ও বর্ণবাদ যুক্তরাষ্ট্রের জন্য বড় সমস্যা: বিদায়ী ভাষণে ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obamaআওয়ার ইসলাম: সাদা ও কালোর ভেদাভেদ, মুসলিম অমুসলিম চিহ্নিতকরণ ইত্যাদি যুক্তরাষ্ট্রের জন্য এখনো প্রধান সমস্যা বলে মনে করেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। বিদায়ী ভাষণে বর্ণবাদকে  যুক্তরাষ্ট্রের অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ও বাংলাদেশ সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন। এ সময় তিনি তার আট বছর শাসনামলের  নানা স্মৃতি রোমন্থন করেন।

ভাষণে তিনি মুসলিম হোক কিংবা মেক্সিকান এবং অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে তাদের প্রতি কোনো প্রকার বৈষম্য না করার আহ্বান জানিয়েছেন বারাক ওবামা।

ওবামা বলেন, বর্ণবাদ যুক্তরাষ্ট্রের জন্য এখনও অনেক বড় সমস্যা। এটা দেশের সম্পৃতি নষ্ট করার পাশাপাশি অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তারপরও বিভিন্ন জাতিগোষ্ঠি (অভিবাসী) যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছে। পরিবার পরিজনের ভরণপোষণের জন্য একজন মার্কিন নাগরিক যেমন কঠোর পরিশ্রম করেন, তেমনি দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রতিটি নাগরিককে কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালাতে হবে।

প্রচণ্ড শীতের মধ্যে বিদায়ী প্রেসিডেন্টের এ ভাষণ শুনতে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছেন। টিকিট কেটে প্রচণ্ড শীত উপেক্ষা করে ভাষণ শুনতে হাজির হন ওবামার একনিষ্ঠ ভক্তরা। এই শিকাগো শহর  থেকেই ওবামা ২০০৮ এবং ২০১২ সালের নির্বাচনে জয় ঘোষণা করেছিলেন। আজ সেখানেই তিনি বিদায়ী ভাষণ দিলেন।

এসময় ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনও উপস্থিত হন।

টানা দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের পর আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বারাক ওবামা। ক্ষমতা হস্তান্তরের আগে এটাই তার শেষ ভাষণ। মঞ্চে উঠে তিনি আমেরিকাবাসীর উদ্দেশ্যে বলেন, 'গুডবাই'।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ