রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

উন্নয়নের বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaydul-kaderআওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “উন্নয়নের বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। এসব বিএনপির চোখে পড়ে না।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কের (আবদুস সামাদ আজাদ সড়ক) রানীগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর ওপর ১২৬ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন। এসময়  এসব কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “আন্দোলনে-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা বলেছিল যে পদ্মা সেতু করতে পারব না। এখন ৪০ ভাগ কাজ হয়ে গেছে। এখন হয়তো বিএনপি বলবে এই সেতুর সিমেন্ট-রড ভালো না, এই সেতু ভেঙে পড়তে পারে।”

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন সেটি আওয়ামী লীগ মেনে নেবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।

তিনি বলেন, “নেতায় ভরে গেছে দেশ। মঞ্চে নেতাদের ভিড়ে দাঁড়ানো যায় না, কথা বলা যায় না। আমরা নেতা তৈরির কারখানা নয়, কর্মী তৈরির কারখানা চাই। সুশৃঙ্খল কর্মী বাহিনীই আওয়ামী লীগের সম্পদ।”

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ