রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

ইজতেমার মোনাজাত সম্পন্ন; দেশ ও বিশ্ব মুসলিমের সমৃদ্ধি কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sad_ijtemaরোকন রাইয়ান

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। রবিবার সকাল ১১ টায় মোনাজাত শুরু হয়।

মোনাজাত পরিচালনা করেন দিল্লির নেজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী।

এর আগে তিনি সমবেত মানুষের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোনাজাতে শরিক হন। এছাড়াও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে দোয়ায় শরিক হয়েছেন।

মোনাজাতে মাওলানা সাদ বলেন, হে আল্লাহ! আমরা সবাই তোমার গোলাম। তুমি আমাদের জান্নাতে নিতে পারো, জাহান্নামেও নিতে পারো। এতে আমাদের টু শব্দটিও করার নাই। আমাদেরকে মাফ করে দাও। আমাদের অন্তরকে পবিত্র করে দাও। আমাদের পেরেশানিকে দূর করে দাও। আমাদের দিনকে হেফাজত করো।

হে আল্লাহ! আমরা গোনাহর সমুদ্রে ডুবে আছি, তোমার ফজল ও করমে আমাদের মুক্তি দাও। গোনাহর সমুদ্র থেকে আমাদের বের করো। উম্মতকে এই দাওয়াত ও মেহনতে কবুল করো। প্রত্যেকে এ মেহনতের জিম্মাদার বানায়া দাও।

হে আল্লাহ তুমিই রব, তুমিই সব। তুমি আমাদের দীনের জিম্মাদারীকে কবুল করো। পুরো বিশ্বের দীনের খেদমতকে তুমি কবুল করো। এই জামাতকে তুমি কবুল করো। গায়েবি নুসরাতের মাধ্যমে তুমি আমাদের হেফাজত করো। এই দীনকে সবরকম মেহনতকে তুমি কবুল করো। এই শরিয়তকে হেফাজত করো। হে আল্লাহ! ইসলাম এবং মুসলিমকে পুরোপুরি হেফাজত করো।

হে আল্লাহ এই ইজতেমাকে কবুল করো, এর কদম কদম পথকে তুমি কবুল করো। ইজতেমাকে পুরো উম্মতের হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। পুরো বিশ্বকে হেদায়েতের জরিয়া বানিয়ে দাও।

হে আল্লাহ আমরা দুর্বল, কমজুর, তুমি কবুল করো। আমাদের আমলে ইখলাস তৈরি করো। তাকওয়া তৈরি করে দাও। গান্ধিগি থেকে আমাদের পবিত্র করে দাও। তুমি ছাড়া আর কেউ আমাদের মাফ করার নেই।

হে আল্লাহ তোমার ওয়াদা আছে তোমার সাথে যে শিরিক না করে সে যদি গোনাহ ভরপুর হয়েও আসে তুমি তাকে মাফ করবে। তুমি আমাদের বাঁচাও। মাফ করে দাও।

হে আল্লাহ উম্মতের মধ্যে দাওয়াতের নেসবত পয়দা করে দাও। আমাদের জুলুমকে মাফ করে দাও। উম্মতকে কবুল করো। সমস্ত দুনিয়ায় যেখানে এই দাওয়াতি কাজ হচ্ছে তুমি হেফাজত ফরমাও। তুমি নুসরত ফরমাও।

হে আল্লাহ! পুরো দুনিয়ায় ইলমকে জিন্দা করে দাও। সমস্ত মানুষকে তুমি বাঁচাও।

হে আল্লাহ আমাদের সবার জায়েজ প্রয়োজনকে পূরণ করো। হে আল্লাহ! আখেরাতের বিচারে তুমি আমাদের কামিয়াব ফরমাও। কবর ও জাহান্নামের আজাব থেকে হেফাজত ফরমাও। জান্নাতুল ফেরদৌসে দাখেল করো। নারাজি কাম থেকে আমাদের হেফাজত করো।

হে আল্লাহ ইজতেমার জন্য যারা কষ্ট করেছে, যারা রোজা রেখেছে সর্বপ্রকার কষ্ট সহ্য করেছে তাদের তুমি কবুল করো।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ