রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

গঙ্গায় নৌকাডুবিতে ১৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Patna-1আওয়ার ইসলাম: ভারতের বিহারের পাটনায় গঙ্গা নদীতে নৌকাডুবিতে ১৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত নৌকাটিতে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ওই নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল এবং মকর সক্রান্তি উপলক্ষে এদিন সন্ধ্যায় সবলপুর থেকে ঘুড়ি উৎসব দেখে পাটনার রানিঘাটে যাত্রীরা ফিরে আসছিলেন। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নামানো হয় দুর্যোগ মোকাবিলা দফতরকে।

প্রাথমিক তথ্য অনুযায়ী ৪০ যাত্রীর মধ্যে এখনও পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত ওই ৮ যাত্রীকে পাটনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে রাতেও উদ্ধার কাজ চলছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দুর্ঘটনায় নিহতদের ৪ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ