শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ন্যায়বিচার পান নি নূর হোসেন!?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nur hosainআওয়ার ইসলাম : নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলায় রায়ে সারা দেশ যখন সন্তোষ প্রকাশ করেছে, তখন ন্যায়বিচার পান নি বলে দাবি করেছে মামলার অন্যতম আসামি নূর হোসেন। প্রায় তিন বছর পর দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আজ ২৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বাদিপক্ষ সন্তোষ প্রকাশ করলেও ন্যায়বিচার পান নি বলে দাবি করেছেন মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন।

সকালে রায় ঘোষণার পর দুপুরে আদালত চত্বরে সাংবাদিকদের নূর হোসেনের এ প্রতিক্রিয়ার কথা জানান তার আইনজীবী এম এ রশীদ ভূঁইয়া।

তিনি বলেন, নূর হোসেন বলেছেন, আদালত দেশের পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী এ রায় দিয়েছেন। তাতে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তাই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন নূর হোসেন। সেখান থেকে খালাস পাবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ