রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

ইউরোপীয় আইনে বৈষম্যের শিকার হচ্ছে মুসলমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

amnestyআওয়ার ইসলাম : আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ইউরোপে নতুন সন্ত্রাসবিরোধী আইনগুলোতে মুসলিম ও শরণার্থীদের প্রতি বৈষম্য করা হচ্ছে। ফলে মুসলিম সমাজে ভয় ও বিচ্ছিন্নতা বৃদ্ধি পাচ্ছে।

সংস্থাটি বিগত ২ বছরে ইউরোপের ১৪টি দেশে নজরদারি ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত আইন পর্যালোচনা করে এ মত প্রকাশ করেছে।সম্প্রতি ইউরোপে জঙ্গি হামলার প্রকোপ বেড়েছে। আর এই আক্রমণের ফলাফল হিসেবে ইউরোপজুড়ে অভিবাসী ও মুসলিম বিরোধী জনমত তৈরি হয়েছে এবং ডানপন্থী রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আসন্ন ফ্রান্স, নেদারল্যান্ড ও জার্মানির জাতীয় নির্বাচনে এই বিষয়টি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে বলেও সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে।
অ্যামনেস্টির কাউন্টার টেররিজম বিশেষজ্ঞ জুলিয়া হল বলেন, ইউরোপিয় ইউনিয়ন অঞ্চলজুড়ে আমরা দেখছি মুসলিম ও অভিবাসীদের জঙ্গির সঙ্গে তুলনা করা হচ্ছে। আর যা এই সম্প্রদায়গুলোকে ক্ষতিগ্রস্ত করছে এবং তাদের মধ্যে ভয় ও বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়েছে।
অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, কারফিউ, পুলিশ চেকইন ও যেসব ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই তাদের উপর নজরদারিতে মুক্ত ও কল্যাণমূলক সমাজের জন্য হুমকিস্বরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তিরা জানেও না তারা কি জন্য অভিযুক্ত।
সূত্র : রয়টার্স

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ