রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

সাভারে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

policeআওয়ার ইসলাম: যাত্রীবাহী বাসচাপায় আ. সবুর নামে এক পুলিশ কর্মকর্তা সাভারে দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। নিহত আ. সবুর আমর্ড পুলিশের এএসআই। তার বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ের পাথালিয়া গ্রামে। মঙ্গলবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে।

সাভার থানার ওসি কামরুজ্জামান জানান, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আ. সবুর। এ সময় ঢাকাগামী  দ্রুতগতির হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সকালে নিহত পুলিশ কর্মকর্তার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসচালক পালিয়ে গেছে। তবে তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ