বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাম্বিয়ার প্রেসিডেন্টকে দুপুরের মধ্যে ক্ষমতা ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gambiaআওয়ার ইসলাম: গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহকে ক্ষমতা হস্তান্তরের জন্য আজ দুপুর পর্যন্ত সময় বেধে দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সমূহের সামরিক জোট। একে সমর্থন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর বিবিসির।

দুই যুগ ধরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ইয়াহিয়া জামেহ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে হেরে যান। কিন্তু তিনি নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানান। প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়তে অস্বীকৃতিকে দেশটির পার্লামেন্টও অনুমোদন করেছে।

এদিকে সেনেগালের রাজধানী ডাকারের গাম্বিয়া দূতাবাসে বৃহস্পতিবার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট অ্যাডামা ব্যারো শপথ নিয়েছেন।

নতুন প্রেসিডেন্ট এ্যাডামা ব্যারোর সমর্থনে কোন রকম প্রতিরোধ ছাড়াই রাজধানী বানজুলের দিকে অগ্রসর হয় সেনেগালের সেনাবাহিনী এবং জাতিসংঘ সমর্থিত আফ্রিকার আঞ্চলিক সামরিক জোটের সৈন্যরা। গাম্বিয়ার সৈন্যদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের ব্যারাকে ফেরত যাবার নির্দেশ দেয় তারা।

এ্রআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ