রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

টিভিতে মগ্ন ডাক্তার, রোগীর মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tv5রাজবাড়ী: রাজবাড়ী সরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নুর ইসলাম ভুইয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

শুক্রবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুর ইসলাম সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সরাফাত হোসেন ভুইয়ার ছেলে।

নুর ইসলামের ছোট ভাই শাহ আলম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে তার বড় ভাই (নুর ইসলাম) বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজবাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ শিকদার টেলিভিশন দেখতে ব্যস্ত ছিলেন। বারবার ডাকা সত্ত্বেও তিনি রোগীর কাছে না এসে এক্স-রে করতে বলেন। এর প্রায় এক ঘণ্টা পর হাসপাতালে কর্মরত নার্স রোগীর প্রেসার মাপতে আসেন। তার কিছুক্ষণ পর নুর ইসলাম মারা যান।

তিনি অভিযোগ করে বলেন, 'ডাক্তারদের অবহেলার কারণেই নুর ইসলাম মারা গেছেন।'

এ ব্যাপারে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. রহিম বক্স টেলিফোনে যুগান্তরকে জানান, এ ঘটনার পর মৃত ব্যক্তির স্বজনরা একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ