বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ট্রাম্প পরমাণু চুক্তি বাতিল করলে পাল্টা ব্যবস্থা নিবে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Salehiআওয়ার ইসলাম : ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পরমাণু সমঝোতা বাতিল করেন তাহলে তার জন্য সঠিক ব্যবস্থা নিতে ইরানও প্রস্তুত রয়েছে।
কানাডার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে সালেহি এসব কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা সামনে এগিয়ে যেতেও পারি আবার পেছাতেও পারি। আমরা কোথায় ছিলাম সেটা বড় বিষয় নয় বরং আমরা এখন প্রযুক্তিগত দিক দিয়ে অনেক ভালো অবস্থানে রয়েছি।’

আলী আকবর সালেহি আরো বলেন, ‘আমরা পুরনো দিনের দিকে তাকাতে চাই না, আমি এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নিতে চাই না; তবে আমরা প্রস্তুত রয়েছি।’

২০১৫ সালের জুলাই মাসে ইরান ও ছয় জতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে সমঝোতা সই হয় এবং ২০১৬ সালের ১৬ জানুয়ারি তা বাস্তবায়ন শুরু হয়। পরে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদও অনুমোদন করেছে।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচিত হলে এ সমঝোতা বাতিল করবেন।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ