রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

গাজায় পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরাইল: ইউরোপীয় গ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistini-sisuঅধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল বেআইনিভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইউরোপীয় কাউন্সিল। এর বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছে কাউন্সিলের সংসদে।

গতকাল (মঙ্গলবার) এ প্রস্তাব পাস হয়েছে এবং এর পক্ষে ভোট পড়েছে ৪৬টি আর বিপক্ষে ভোট দেন ১২ জন সদস্য। ফ্রান্সের স্টার্সবার্গে অবস্থিত কাউন্সিলের সংসদে এ ভোটাভুটি হয় এবং দুজন সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন। প্রস্তাবের খসড়া তৈরি হয়েছে সুইডেনের রাজনীতিক ও কাউন্সিলের সংসদ সদস্য ইভা-লিনা জ্যানসনের একটি রিপোর্টের ওপর ভত্তি করে।

এ রিপোর্টে বলা হয়েছে, বাফার জোনে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের কৃষক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, শান্তিকামী বিক্ষোভকারীসহ বেসামরিক নাগরিকদের ওপর কোনো বাছবিচার ছাড়াই বাড়তি শক্তি প্রয়োগ করছে। ইসরাইলের এসব পদক্ষেপে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মারাত্মকভাবে লঙ্ঘন হচ্ছে।

রিপোর্টে বলা হয়, বহু ঘটনায় দেখা গেছে কোনো রকমের হুমকি ছিল না তারপরও ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের হত্যা কিংবা গুলি করে আহত করা হয়েছে।

রিপোর্টে আরো বলা হয়েছে, ২০১০ সাল থেকে গাজা ও ইসরাইলের মধ্যকার বাফারজোন এলাকায় ইহুদিবাদী সেনারা ১৩৬ জনকে হতা করেছে যার মধ্যে রয়েছে ২০টি শিশু।

-পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ