বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump_modiআওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার দিল্লির স্থানীয় সময় রাত সাড়ে ১১ টায় মোদিকে ফোন করেন ট্রাম্প। ওয়াশিংটনে তখন দুপুর ১টা। মোদি হলেন পঞ্চম নেতা যার সঙ্গে দায়িত্ব নেওয়ার পর টেলিফোনে কথা বললেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বিশ্বের চ‌্যালেঞ্জগুলো মোকাবিলায় ভারতকে যুক্তরাষ্ট্রের ‘সত‌্যিকারের বন্ধু রাষ্ট্র ও অংশীদার’ হিসেবে অভিহিত করেন।

বাণিজ‌্য ও প্রতিরক্ষায় ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে দুই নেতার মধ‌্যে আলোচনা হয় বলে ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ঠেকাতে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ লড়াইয়ে থাকার অঙ্গীকারের কথাও তারা বলেন।

হোয়াইট হাউজ বলেছে, প্রধানমন্ত্রী মোদি এ বছরই যুক্তরাষ্ট্র সফর করতে পারেন বলে আশা করছে তারা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ