রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

১২.৯ মিলিয়ন লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasinaআওয়ার ইসলাম : ১২.৯ মিলিয়ন লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বাংলাদেশকে উন্নত দেশের মর্যাদায় উন্নীত করতে হলে যে খাতগুলোর ওপর অত্যাধিক গুরুত্ব দিতে হবে তা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’

বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়ে বার্ষিক গড়ে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭.৪ শতাংশ হারে। চরম দারিদ্র্যের হার ২০১৫ সালের মধ্যে ১২.৯ শতাংশ থেকে ২০২০ সাল নাগাদ ৮.৯ শতাংশ হারে কমিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সময়ের মধ্যে মাথা গুণতি দারিদ্র্যের হার ২০১৫ সালের ২৪.৮ শতাংশ থেকে ২০১৯-২০ সাল নাগাদ ১৮.৬ শতাংশে নামিয়ে আনা হবে।

তিনি বলেন, ২০২০ সালের মধ্যে ২৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন এবং ওই সময়ের মধ্যে বিদ্যুতায়নের বিস্ততি ৯৬ শতাংশে উন্নীত করা হবে।

শেখ হাসিনা বলেন, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির জন্য ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অভ্যন্তরীণ সম্পদ আহরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পরিকল্পনায় ২০২০ সাল নাগাদ রাজস্ব ও জিডিপি’র অনুপাত ১০.৮ শতাংশ থেকে ১৬.১ শতাংশে উন্নীত করার প্রক্ষেপণ করা হয়েছে।

সূত্র : বাসস

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ