বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হিজাব পরায় মার্কিন নারী বিমানবালাকে লাথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

biman_florida_jet_trump_amerikaবুধবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে ডেল্টা এয়ারলাইন্সের নারী বিমানবালা রাবেয়া খান হিজাব পরায় হেনস্থার শিকার হন।

অন্যদিনের মতো নিয়ম মাফিক অফিসে বসে ছিলেন তিনি। হঠাৎই তার ওপর চড়াও হয় বছর ৫৭ বপছর বয়সের রবিন রোডস।

জানা গেছে, প্রথমে রবিন দরজায় ধাক্কা দিতে থাকে। আর চিৎকার করে বলতে থাকে, ‘‌আপনি কি ঘুমোচ্ছেন? আপনি কি প্রার্থনা করছেন?‌ কী করছেন ভিতরে বসে?‌’‌ এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই চলতে থাকে দরজায় ধাক্কা মারা। এমন সময় রাবেয়া রবিনকে প্রশ্ন করেন, ‘‌আমি কী করেছি?’‌

এর জবাবে রবিন বলেন, ‘‌কিছুই না, তবু আপনাকে আমি লাথি মারব’‌। বলেই রাবেয়ার পিছনের পায়ে সজোরে লাথি মারে সে। বেশ কয়েকটা লাথি দিয়ে দেওয়ার পর রাবেয়া যাতে পালাতে না পারে, সেই জন্য সে রাস্তাও আটকে রাখে।

আর এ সময় রবিন চিৎকার করে বলতে থাকে ‘‌সাবধান মুসলিমরা, সাবধান আইএসআইএস। এখন ক্ষমতায় রয়েছেন ট্রাম্প। জঙ্গিদের হাতে থেকে মুক্তি দিতে তিনিই যথেষ্ট। জার্মানি, ফ্রান্স বা বেলজিয়ামে গিয়ে থাকবেন এরা। আমেরিকায় নয়। ’‌

যদিও গোটা ঘটনার পরপরই গ্রেফতার করা হয় রবিনকে। একাধিক ধারায় মামলাও দায়ের করা হয় তার বিরুদ্ধে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, গোটা ঘটনাই লজ্জার। তদন্ত করা হবে, শাস্তি পাবেন অভিযুক্ত।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ