সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কাজির বাজার মাদরাসার দুদিন ব্যাপী মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kajir bazarইমদাদ ফয়েজী, সিলেট প্রতিনিধি

সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার এর ২ দিন ব্যাপী মাহফিল ৩ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে হয়েছে।

মাহফিলে কাল্লামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন দারুল উলূম দেওবন্দের ক্বেরাত বিভাগের প্রধান মাওলানা ক্বারি আফতাব আহমদ। বক্তব্য রাখেন- দারুল উলূম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস  আল্লামা সালমান বিন্নুরি, শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ি, শায়খুল হাদীস শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী, শায়খুল হাদীস আল্লামা মাহফুজুল হক, শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান, শায়খুল হাদীস আল্লামা আব্দুস শহীদ, ব্যারিষ্টার সালেহ আহমদ হামিদি, বার্মিংহাম জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, মাওলানা শেখ ফরিদ খান, মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী, মাওলানা মুশাহিদ কাসিমি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দারুল উলূম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস  আল্লামা সালমান বিন্নুরি বলেন- 'আমাদেরকে আল্লাহ তা'য়ালা সবচেয়ে বড় যে নি'য়ামাত হচ্ছে ঈমান। ঈমান মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেয়। হাবশার অধিবাসী কৃতদাস বিলাল রা. এর মর্যাদা ঈমান এবং রাসূলের সা. সান্নিধ্য এতো বেশি বৃদ্ধি করেছে যে, মুসলমান নিজেকে বিলাল রা. এর দাস বলতে দ্বিধাবোধ করে না অথচ; কেউ নিজেকে কোনো প্রভাবশালী রাজা-বাদশাহ'র দাস বলতে কোনোভাবেই রাজি হয় না। মুসলমানদের ঈমান-আমল, শিক্ষা-আদর্শকে ধ্বংস করতে আজ দুনিয়াব্যাপী সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। খ্রিস্টান স্কুলসমূহ দ্বারা ঈমান বিনষ্ট করার প্রাণপণ চেষ্টা চলছে। এর মোকাবেলায় মুসলমানদের ঈমান রক্ষার জন্যে, ঈমানের ওপর অটল রাখার জন্যে সবচেয়ে বেশি কাজ করছে এসকল মাদরাসা।'

তিনি আরোও বলেন, 'রাসূল সা. ইরশাদ করেন- "উম্মাহর শ্রেষ্ঠ লোক হলেন তারা, যারা কুরআনের বাহক এবং রাত জেগে ইবাদাত করেন। আল্লাহ তা'য়ালা প্রতি রাত মুমিন বান্দাদের ডেকে ডেকে বলেন আছো কেউ ক্ষমাপ্রার্থী, আছো কেউ আমার কাছে কিছু চাইবে?"
আশ্চর্যের বিষয় -আজ মুসলমানরা সুবহে সাদিকের সময় ঘুমায় আর বিধর্মীরা পায়চারি করে!
আল্লাহ তা'য়ালা আমাদেরকে, আমাদের সন্তান-সন্ততিকে আমলের জিন্দেগি নসিà