রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

সাঁওতাল পল্লীতে আগুন, পুলিশ সুপারসহ ৫৭ পুলিশ প্রত্যাহারে নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sautalআওয়ার ইসলাম : গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন লাগানোর ঘটনায় গাইবান্ধা পুলিশের সুপারসহসহ ৫৭ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেন।

এর আগে ৩১ জানুয়ারি এ ঘটনায় বিচারিক প্রতিবেদন গ্রহণ করে তার ওপর আদেশের জন্য ৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুন  দেওয়ার ঘটনায় পুলিশের কিছু সদস্য সরাসরি জড়িত। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।

পরে পুলিশ-র‌্যাব ওই দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এক অভিযান চালিয়ে মিলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করে। এ ঘটনায় হাইকোর্টে গত নভেম্বরে পৃথক রিট করা হয়। এর মধ্যে তিনটি সংগঠনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ১৭ নভেম্বর হাইকোর্ট রুলসহ অন্তবর্তীকালীন আদেশ দেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ