রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চাঁদপুরে বৃদ্ধ ইমাম খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khun_hotta_aghatআওয়ার ইসলাম: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আজান দেওয়ার সময় খুন হলেন মতলব পৌরসভার দশপাড়া এলাকার কাশেম পাগলা বাড়ি জামে মসজিদের ইমাম ফজলুল হক (৯০)। খবর বিডি নিউজ

তিনি মতলব বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক ধর্মশিক্ষক।

জানা যায়, আজান দেয়ার সময় একই এলাকার বিপ্লব (৩৫) নামের নামের এক যুবক লাঠি দিয়ে মাথায় আঘাত করে। সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ বিপ্লবকে আটক করেছে।

মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন জানান, বৃহস্পতিবার ইমাম হত্যার অভিযোগে পুলিশ বিপ্লবকে আটক করে। সে মাদকাসক্ত বলেও জানান তিনি।

ওসি কুতুব এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, ফজলুল হক বৃহস্পতিবার দুপুরে মসজিদে আজান দিচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এসে বিপ্লব লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। চিৎকার শুনে লোকজন এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।

ফজলুল হকের মেয়ে নাসিমা বলেন, ‘মসজিদের ইমাম নিয়োগ নিয়ে অনেক দিন ধরে ঝামেলা চলছে। পেছনে এ উদ্দেশ্য কাজ করতে পারে। আমি আমার বাবার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ