রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

খেলাফত মজলিস সিলেট জেলার কমিটি পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet14ইমদাদ ফয়েজী

খেলাফত  মজলিস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক মজলিসে শূরা অধিবেশনে ২০১৭-১৮ সেশনের জন্য যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পূন:নির্বাচিত হয়েছেন মাওলানা সৈয়দ মুশাহিদ আলী এবং মাওলানা নেহাল আহমদ।

শূরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের।

জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহি সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আইয়ূব আলীর পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় নির্বাহু সদস্য ও সিলেট জোনাল ইনচার্জ খান মোহাম্মদ নজরুল ও ডা. এ এ তাওসীফ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সহ সভাপতি আবদুল হান্নান তাপাদার, অধ্যক্ষ আবদুল হান্নান ও সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

সুবর্ণ সুযোগ; কাজে লাগান

দ্বি-বার্ষিক শূরা অধিবেশনে চলতি ২০১৭-১৮ সেশনের জন্য জেলা শাখার ২৪সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহি কমিটি এবং ২১সদস্য বিশিষ্ট জেলা উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, সহ সভাপতি মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, ডা. শাহিদ আহমদ, মাওলানা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ফজর আলী, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা দিলওয়ার হুসাইন, মাওলানা অলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবদুল ওয়াদুদ, প্রশিক্ষণ সম্পাদক শায়খ মাওলানা আবদুল্লাহ আল হাদী, বায়তুল মাল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আলী আসগর, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল হক নো’মানী, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ ছৈদুর রহমান চৌধুরী, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল কাইয়ূম, সদস্য মনোনিত হন শাহাদাত হুসেন, শায়খ মাওলানা কামরুল ইসলাম, মাওলানা কাওসার আহমদ চৌধুরী, মুফতী তাজুল ইসলাম মুহসিন, মাওলানা জাফর আহমদ সিরাজী, মুফতী আবদুল হান্নান ও ডা. মাওলানা এনামুল হক।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ