রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

সিইসি ও ইসির নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্ডে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ec_2017আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রিট আবেদন করা হয়েছে।

রোববার অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

বিচারপতি কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে সোমবার এ রিট আবেদন শুনানির কথা রয়েছে।

এর আগে গত সোমবার সার্চ কমিটির দেয়া তালিকা থেকে রাষ্ট্রপতি নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কেএম নুরুল হুদাকে নিয়োগ দেন। সেই রাতেই জারি করা হয় তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন।

এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরীকে নিয়োগ দেয়া হয়।

নবগঠিত এ ইসির অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ