শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কিসমত মারিয়া মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বইপত্রে এই মসজিদটির নাম কিসমত মারিয়া হলেও স্থানীয়রা এই মসজিদটিকে দুর্গাপুর মসজিদ নামেই চেনে। কিসমত গ্রামের পাশেই মারিয়া গ্রামে অবস্থিত হওয়ায় এই মসজিদটির নাম কিসমত মারিয়া মসজিদ।

এই মসজিদটির ইতিহাস সম্পর্কে কিছুই জানা যায়নি। মসজিদের ফটকে অথবা অন্য কোথাও কোন শিলালিপি পাওয়া যায়নি। এমনকি সরকারের কাছেও মসজিদের ইতিহাস সম্পর্কিত কোন কাগজপত্র নেই। আরো দুঃখ জনক হলো স্থানীয়রাও এই মসজিদের ইতিহাস সম্পর্কে কিছু মনে করতে পারেনি যা এক রকম রহস্যই বলা যায়।

image of কিসমত মারিয়া মসজিদ

তবে, এতোটুকু নিশ্চিতভাবেই বলা যায় যে প্রায় কয়েকশ বছর পূর্বে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। কিসমত মারিয়া মসজিদের উপরিভাগে তিনটি গম্বুজ রয়েছে এবং মসজিদের চারধারে চারটি কারুকাজসম্পন্ন পিলার রয়েছে। এই মসজিদের পূর্বদিকে প্রবেশের জন্য তিনটি ফটক রয়েছে। প্রায় ২ ফুট থেকে ৩ ফুট উঁচু ভিত্তির উপর নির্মিত এই মসজিদের গম্বুজগুলোর সাথে পুরান ঢাকায় অবস্থিত কারতালাব খানের মসজিদের গম্বুজের মিল রয়েছে।

কিসমত মারিয়া মসজিদের দক্ষিন দিকে একটি ছোট ভবন রয়েছে যেটি আমাদের দেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচিত হতে পারে।

image of কিসমত মারিয়া মসজিদ

 মসজিদটি দেখতে চাইলে প্রথমেই রাজশাহী শহর থেকে আপনাকে শিবপুর বাজারে আসতে হবে। সেখান থেকে টেম্পো অথবা ভটভটিতে করে শিবপুর বাজার থেকে আপনাকে পালি গ্রামে আসতে হবে। পালিগ্রাম থেকে ভ্যানে করে কিসমত মারিয়া মসজিদে চলে আসতে পারবেন। মসজিদে যাওয়া আসা উভয় পথের জন্য ভ্যান ভাড়া করে নেওয়াই ভালো অন্যথায় ফেরার সময় আপনাকে হাঁটতে হতে পারে।
সূত্র: অফরোড বাংলাদেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ