শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

টাঙ্গাইলে এক বরের সঙ্গে দুই বোনের বিয়ে, এলাকায় চাঞ্চল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

marrigeছোট বোনের সঙ্গে বিয়ের দুদিনের মাথায় একই বরের সঙ্গে বড় বোনের বিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতীমাবংকী গ্রামে এ ঘটনা ঘটে।

দুদিনের মাথায় একই বরের সঙ্গে দুই বোনের বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, রোববার উপজেলার প্রতীমাবংকী গ্রামের মোতালেব ভেণ্ডারের মেয়ে অলি আক্তারের (১৩) সঙ্গে ময়মনসিংহের ভালুকা উপজেলার চানপুর গ্রামের আবদুল মিয়ার ছেলে রেজাউল করিমের বিয়ে হয়। পরদিন সোমবার বৌভাত শেষে সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি আসেন রেজাউল করিম। ওই রাতেই প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় অলি আক্তার।

এদিকে রেজাউল করিম স্ত্রীকে ছাড়া বাড়ি ফিরবে না বলে সাফ জানিয়ে দেন। পরে নিরূপায় হয়ে রেজাউল করিমের সঙ্গেই অলির বড় বোন (তালাকপ্রাপ্তা) সখীপুর আবাসিক মহিলা কলেজের ছাত্রী পলি আক্তারের বিয়ে দেয়া হয়।

অলি ও পলির বাবা মোতালেব ভেণ্ডার বলেন, ফিরানীর দিন আমার ছোট মেয়ে অলি পালিয়ে গেলে পরে বড় মেয়ে পলিকে ওই বরের সঙ্গে বিয়ে দেই। অলিকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে তিনি জানান।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ