শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নেট সংযোগসহ কবরে ৩দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

net_kabarমাদকাসক্ত, আত্মহত্যার চেষ্টাকারী ও আহার বিশৃঙ্খলায় ভুগতে থাকা ব্যক্তিদের নতুন জীবন শুরুর প্রতি সচেতনতা তৈরি করতে জন এডওয়ার্ড নামের এক ব্যক্তি অদ্ভুত কাজ করলেন। ওয়াইফাই সংযোগসহ জীবন্ত অবস্থায় কফিনে ভরে তিনদিনের জন্য কবরে শুয়ে পড়লেন।

ঘটনাটি আয়ারল্যান্ডের ডাবলিনের। ব্যক্তিটির কফিনে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, একটি বালিশ ও একটি লেপ। সমাহিত করার আগে এডওয়ার্ড তার স্ত্রীর কপালে চুম্বন করেন। পরে স্বামীর সমাধির সঙ্গে ছবি তোলেন তার স্ত্রী। খবর ডেইলি মেইলের।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল তাদের সেই প্রতিবেদনে বলছে, এডওয়ার্ড অতীতে মাদকাসক্ত ছিলেন। এতে তিনি কঠিন সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তিনি ক্যান্সারের সঙ্গে লড়েছেন অন্তত দুবার, হেপাইটাইটিস সি আক্রান্ত ছিলেন ও লিভার ট্রান্সপ্লান্ট করেছেন একবার।

২৩ বছর আগে মাদক ছেড়ে দেওয়া এডওয়ার্ড বলেন, আমার পরিকল্পনা হলো তারা সেখানে যাওয়ার আগেই তাদের সঙ্গে কথা বলা এবং আশান্বিত করা।

গত বুধবার তাকে তিনদিনের জন্য কবরস্থানে দাফন করা হয়। ইতোমধ্যে কবর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একবার লাইভ করেছেন তিনি।

আরএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ