সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নতুন নিষেধাজ্ঞাও বাধার মুখে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump 2মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন ভ্রমণ নিষেধাজ্ঞাও আইনি বাধার মুখে পড়তে যাচ্ছে। ছয় মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে সোমবার নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

এ আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ডেমোক্রেটিক দলের নেতারা। খবর বিবিসির।

ট্রাম্পের নতুন আদেশ জারির পরপরই এর বিরুদ্ধে সাংবিধানিকভাবে লড়াই চালানোর ঘোষণা দেয় অধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। সংগঠনটির অভিবাসী অধিকার বিষয়ক প্রজেক্টের পরিচালক ওমর জাদওয়াত একে ‘মুসলিম নিষেধাজ্ঞা’ উল্লেখ করে বলেন, ‘ট্রাম্প প্রশাসন আগের নিষেধাজ্ঞা থেকে অনেক সরে এলেও এখনও এটা মুসলিম নিষেধাজ্ঞা- যা মার্কিন আইন ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ’

আমেরিকান-আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি (এডিসি) এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ