সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

'দালাই লামাকে প্রতারক অভিনেতা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dalai lamaচীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সুয়াঙ একটি আনন্দ অনুষ্ঠানে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে প্রতারক অভিনেতা বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ১৪ তম দালাই লামা রাজনীতি থেকে নির্বাসিত হয়ে ধর্মের পোশাক গায়ে চেপে চীন বিরোধী কাজে লিপ্ত। সে ছদ্মবেশী অভিনেতা এবং খুব ভালো প্রতিপাদক।

চীনে বিপদজ্জনক বিচ্ছিন্নতাবাদী খ্যাত দালাই লামাকে ১৯৫৯ সালে চীনা শাষনের বিরূদ্ধে আওয়াজ তোলার জন্যে ভারতে নির্বাসনে পাঠানো হয়। তবে নিজেকে অহিংস উল্লেখ করে দালাই লামা বলেছিলেন, তিনি শুধু তিব্বতের অধিকার চান।

তিব্বতের বৌদ্ধরা ধর্মীয় মতে পুনর্জন্ম মেনে তাদের কার্যক্রম পালন করেন। তাদের গোষ্ঠিকে টিকিয়ে রাখার জন্যে তিব্বত তাদের প্রয়োজন। এজন্যেই তিব্বতের নিয়ন্ত্রন চাবি কে পাবে তা নিয়ে বিরোধীতা শুরু হয়।

দালাই লামা চেয়েছিলেন তিনিই শেষ দালাই লামা থাকবেন। কিন্ত চীন এর বিরোধীতা করে বলে দালাই লামা সভ্যতাকে থাকতে হবে। এটি চীনের উত্তরাধিকার সূত্রে পাওয়া সভ্যতা।

উল্লেখ্য, চীনের চরমপন্থীদের বুদ্ধিহীন বলেছিলেন দালাই লামা।তার এ ধরণের বক্তব্যের পর মঙ্গলবার একটি আনন্দ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সুয়াঙ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ