সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নারী বিষয়ক সভায় নারী লাঞ্চিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

women_indiaভারতের গুজরাটে প্রধানমন্ত্রী মোদির নারী দিবসের অনুষ্ঠান থেকে টেনে হিঁচড়ে বের করা হল এক নারীকে। ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রীর উপস্থিতেই। অভিযোগ ওই নারী প্রতিবাদ জানাতে স্টেজের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তারপরেই নিরাপত্তারক্ষীরা তাঁকে টেনে হিঁচড়ে একেবারে অডিটোরিয়ামের বাইরে বার করে দেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গান্ধীনগরে বিশেষ অনুষ্ঠানে নারী পঞ্চায়েত প্রধানদের সম্মানিত করছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘‌আজকের অনুষ্ঠান আমার ধারণা বদলে দিয়েছে। নারী পঞ্চায়েত প্রধানরা গ্রামীণ ভারতে যেভাবে উন্নয়নের ধারা বয়ে আনছেন তা দেশে নজির তৈরি করেছে।’‌ তার কয়েক ঘণ্টা আগেই এই সভা থেকে জোর করে বার করে দেওয়া হয় এক নারীকে। যদিও কী কারণে ওই মহিলা প্রতিবাদ জানাচ্ছিলেন তা এখনও জানা যায়নি। নারীর পরিচয়ও অজ্ঞাত রয়েছে।

অনুষ্ঠানে অনুমতি বা আমন্ত্রণ পত্র ছাড়া কারো প্রবেশের অধিকার ছিল না। তাহলে সেই নারীও নিশ্চয়ই আমন্ত্রণপত্র পেয়েই সেখানে গিয়েছিলেন। তার পরেও কেন তাকে এভাবে বার করে দেওয়া হল?‌ বিশেষ করে নারী দিবসের দিন এভাবে নারীর অপমান, তাও আবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে! এই নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। ‌‌

সূত্র : আজকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ