শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সড়ক দুর্ঘটনায় মাদরাসার ছাত্রসহ আহত তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kishorganj4মাহমুদুল হাসান কিশোরগঞ্জ থেকে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসার এক ছাত্র ও দুই মোটর সাইকেল চালক আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টায়  উপজেলার পৌরসদর বরাটিয়া হাফিজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রের নাম মোঃ সিয়াম (১০)। সে বরাটিয়া গ্রামের প্রবাসী রাজিব মিয়ার ছেলে এবং ঢাবরাটিয়া হাফিজিয়া মাদরাসার অধ্যায়নরত। অন্যরা চর লক্ষীয়া গ্রামের সেলিম মিয়া (২২) ও হেলাল উদ্দিন (৩০) ।

দ্রুত চিকিৎসার জন্য প্রথমে তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অবস্থা নাজুক বলে ঢাকা ও ময়মনসিংহে স্থানান্তর করেন।

এলাকাবাসী জানায়, সেলিম মিয়া ও হেলাল উদ্দিন বিকাল ৫টায়  মোটরসাইকেলে বাহাদিয়া যাওয়ার পথে পাকুন্দিয়া উপজেলার পৌরসদর বরাটিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে আসলে মাদরাসার ছাত্রটি রাস্তা পার হওয়ার সময় চলন্ত মোটর সাইকেলটি বাচ্চাটির উপরে উঠে যাওয়ায় এ ঘটনা ঘটে।

এতে সবাই মারাত্মকভাবে আহত হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ