রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
৩০ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও উমরা ফেয়ার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই: অলি উল্লাহ এমপি আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল

আবারো বেপরোয়া এনা; ভালুকায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ana_busময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় শিমু (১০) নামে এক শিশুর মত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার বিকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর ঢালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। নিহত শিমু উপজেলার লবণকোঠা গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে শিমু ঢালীবাড়ি মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এর পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

এদিকে, সিডস্টোর বাজার এলাকায় ময়মনসিংহগামী আলম এশিয়া ও মাস্টারবাড়ি এলাকায় এনা পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

ভরাডোব হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম উজ্জ্বল জানান, বাসচাপায় শিশু নিহত হওয়ার ঘটনায় স্থানীয় লোকজন একটি বাসে আগুন ধরিয়ে দেয় আরেকটি বাস ভাংচুর করে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ