রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

ইসরায়েলের সংসদে মাইকে আজান নিষিদ্ধের আইন পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ajan_namaj_muajjin_mosjidইসরায়েলের পার্লামেন্ট নেসেট ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মসজিদগুলোতে মাইকে আজান সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারির একটি বিতর্কিত বিলের প্রথম পর্যায়ের অনুমাদন দিয়েছে।

এই অনুমোদনের ফলে প্রাথমিকভাবে মসজিদগুলোতে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে। এরপর দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ে উপাসনালয়ে মাইকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

এ আইন বাস্তবায়ন হলে ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ বা ঘুম থেকে নামাজ উত্তম বলে মুসল্লিদের ফজর নামাজের জন্য শব্দ করে আজান দেওয়া যাবে না। যদি কেউ এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে তাকে ইসরায়েলি মুদ্রায় ১০ হাজার শেকেল বা দুই হাজার ৭০০ ডলার জরিমানা করা হবে।

বুধবার ৫৫-৪৮ ভোটে বিলটি পাস হয়। ক্ষমতাসীন জোট সরকারের সদস্য ও আরব এমপিদের তীব্র বাদানুবাদ ও বিতর্কের পর বিলটির ওপর ভোট গ্রহণ করা হয়। বিতর্কের সময় উভয় পক্ষের এমপিরা পরস্পরের প্রতি চিৎকার করে প্রতিবাদ জানান। অনেক আরব এমপি বিলের কপি টেনে ছিঁড়ে ফেলেন। এজন্য তাদেরকে হাউস থেকে বের করে দেওয়া হয়।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এই বিতর্কিত বিলের সমালোচনা করেছেন মুসলিম, খ্রিস্টান এমনকি ইহুদি জনগণও। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিলের সমর্থক। তিনি বলেছেন, আজানের কারণে অতিরিক্ত ‘কোলাহল’ সৃষ্টি হয় বলে তিনি বিলটি সমর্থন করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ