রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
৩০ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও উমরা ফেয়ার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই: অলি উল্লাহ এমপি আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল

বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Mohammod nasimআওয়ার ইসলাম : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেয়া হবে না। শুক্রবার বিকালে রায়গঞ্জে ‘রক্তাক্ত ভূইয়াগাতী দিবস’ স্মরণে উপজেলা ছাত্রলীগ আয়োজিত এক সভায় তিনি একথা জানান।

তিনি বলেন, ‘নির্বাচনে অন্য কোনো ফরমুলা দিয়ে লাভ নেই। ভারত ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে।’

‘সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে সরকার প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালে বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। ওই নির্বাচনে বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেয়া হবে না।’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বিএনপি ২০১৪ সালে নির্বাচন বর্জন করে জনগণ থেকে দূরে সরে গেছে। ইতিহাস বলে- যারা নির্বাচন বর্জন করে, তারা বরাবরই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ‘একতরফা’ নির্বাচন প্রতিহত করার আন্দোলনে ৬ মার্চ আইনশৃংখলা বাহিনীর গুলিতে ভূইয়াগাতীতে ছাত্রনেতা জসমত, আনন্দ, রানা ও বুলবুল নিহত হন। তাদের স্মরণে হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ মাঠে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ এই সভার আয়োজন করে।

রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি গোলাম হোসেন শোভন সরকারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ।

সূত্র : আমাদের সময় ডট কম

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ