রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
৩০ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও উমরা ফেয়ার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই: অলি উল্লাহ এমপি আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল

তিস্তা চুক্তি হবেই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Tista baregeআওয়ার ইসলাম : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার এবারের ভারত সফরে তিস্তা চুক্তি হবেই। এতে কোনো সন্দেহ নেই।

আজ (বুধবার) সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ঢাকা সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার সব প্রক্রিয়া চূড়ান্ত ছিল। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির কারণে তা আটকে যায়।

এরপর গত সাড়ে পাঁচ বছরে তিস্তার পানিবণ্টর চুক্তি নিয়ে পর্দার আড়ালে অনেক চেষ্টাই হচ্ছে। আর এই চেষ্টার ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ৭ এপ্রিল চার দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ এপ্রিল তিনি সে দেশের সরকার প্রধান নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। তবে, শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি সই হবে না বলে  নানা সূত্র থেকে যখন খবর পাওয়া যাচ্ছে তখন ওবায়দুল কাদের জানালেন, তিস্তা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরেই তা চূড়ান্ত হবে, তিস্তা চুক্তি হবে; এখানে গোপনীয়তার কিছু নেই।

-এআরকে

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ