শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

রাজাপুরে সাপের কামড়ে মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jhalkathi_logoঝালকাঠির রাজাপুরের বামনকাঠি গ্রামে সোমবার দুপুরে সাপের কামড়ে সাইফুল ইসলাম (১৩) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সাইফুল উপজেলার বামনকাঠি গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে এবং কেওতা ঘিগড়া ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, সোমবার সকালে নিজ বাড়িতে তার বাবা রান্না ঘরের চাল তৈরি করার সময় বাবাকে সাহায্য করতে খড়ের গাদা থেকে খড় আনতে যায় সাইফুল। এ সময় খড়ের গাদায় লুকিয়ে থাকা সাপ তাকে কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ