শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

অভিযান চলছে কুমিল্লায়ও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Cumillahআওয়ার ইসলাম : কুমিল্লার কোটবাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শুরু  করেছে নিরাপত্তা বাহিনী। এ অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্ট্রাইক আউট’।

কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাভূক্ত কোটবাড়ি এলাকায় গত বুধবার এ বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। কিন্তু বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন থাকায় নির্বাচন কমিশনের অনুরোধে অভিযান চালায় নি নিরাপত্তা বাহিনী।

সে বাড়িতে সন্দেহভাজন একজন জঙ্গি আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ সংখ্যা আরো বেশি হতে পারে। অভিযানের আগে সে বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়।

এ বাড়িটির আশপাশে আধা কিলোমিটার এলাকা পর্যন্ত মানুষ এবং যানবাহনের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। আস্তানার আশপাশের এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা রয়েছেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ