শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কসবায় এইচ এস সি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ichhe mrittuআমিনুল ইসলাম হুসাইনী কসবা, ব্রাক্ষ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কসবা রেলওয়ে স্টেশনের সামনে শুক্রবার দুপুরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে খাদিজা আক্তার (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সিলেটগামী পাহাড়িকা ট্রেনের নিচে ঝাপ দিয়ে খাদিজা আত্মহত্যা করে। নিহত কলেজ শিক্ষার্থী চারগাছ গ্রামের সেলিম হাজারির কন্যা। সে চারগাছ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। চারগাছ বাজারে তার একটি পার্লার রয়েছে বলেও জানা যায়।

মৃত্যুর খবর পেয়ে নিহতের কলেজ সহপাঠী শরিফুল ইসলাম তার ঠিকানা নিশ্চিত করলে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। আত্নহত্যার কারণ কী হতে পারে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থতা হওয়ায় সে এ পথ বেছে নিয়েছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ