শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সায়েদাবাদে সড়ক দূর্ঘটনায় দুই পরিচ্ছন্নতা কর্মী আহত; একজনের অবস্থা সংকটাপন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিনিধি: আজ সকাল ০6.৪৫ টায় সায়দাবাদ ধলপুর রোডে সড়ক দূর্ঘটনায় সিটি কর্পোরেশন এর দুই পরিচ্ছন্নতা কর্মী মারাত্মক আহত হয়েছেন।তাদের একজনের অবস্থা খুব সংকটাপন্ন। তাদেরকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায় রাইদা এন্টারপ্রাইজের একটি গাড়ির সাথে দাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে। সায়দাবাদ-ধলপুর রোডে বৌ বাজার মোড় এলাকায় কর্মরত অবস্থায় দুই পরিচ্ছন্নতা কর্মী দূর্ঘটনার শিকার হন। এদের মধ্যে একজন পুরুষ অন্যজন মহিলা। তবে তৎক্ষনাৎ কারো নাম পরিচয় জনাা যায়নি।

পুরুষ লোকটির অবস্থা আশঙ্কাজনক।উপস্থিত লোকজনের সহতায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। সিটি কর্পোরেশনের উর্ধ্বতন এক কর্মকর্তা এসে আহত মহিলাকেও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরেছে।

স্থানীয় লোকজন হেলপার সহ গাড়িটি আটক করেছে। তবে ড্রাইভার সাথে সাথে পালিয়ে যায়। র্যাব ১০ এর একটি দল উপস্থিত মূহুর্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে দায়িত্বরত টহল পুলিশ এসে হেলপারকে আটক এবং রাইদা এন্টারপ্রাইজের ঢাকা মেট্রো ব ১৫-১৪৫৭ গাড়িটি জব্দ করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ