সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সৌদিতে ছয় মাসে ৮২৮ নারীর ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবে নারী অভিবাসীদের ইসলাম গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সৌদি ধর্ম মন্ত্রণালয়।

ধর্মমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা হয়েছে যে, গত ৬ মাসে ১৩ দেশের ৮২৮ নারী ইসলাম গ্রহণ করেছে। ধর্মমন্ত্রণালয়ের ইসলাম প্রচার শাখার পরিচালক ড. আবদুল হাকিম জাসির বলেন, ইসলাম প্রচার বিভাগের আন্তরিক প্রচেষ্টার ফলেই অল্প সময়ে প্রায় এক হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গত ছয় মাসে ‘কল্যাণ ও সাফল্যের সু-সংবাদ’ শিরোনামে ইসলাম প্রচার বিভাগ ২৮ টি দাওয়াতি কনফারেন্স করেছে। এতে ১৭৩০০ অমুসলিম অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬১৪ জন অমুসলিম ইসলাম গ্রহণ করে।

এছাড়াও ইসলাম প্রচার বিভাগ গত পাঁচ বছরে ৫৩০৫৪ বই পুস্তক ও কুরআনের তরজমা প্রকাশ ও প্রচার করেছে বলে তিনি জানান।

-এআরকে

সনদের মান গ্রহণে কওমি স্বকীয়তায় কোন ছাড় দেইনি: আল্লামা আহমদ শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ